শুক্রবার, অক্টোবর ১৮, ২০১৩

চিৎকার

লিখেছেন : এম,ডি রিয়াজুল ইসলাম(রাসেল)
এই চিৎকার, কেউ শুনে কি?
দুর্বলের আর্তনাদের চিৎকার।
প্রতিবাদহীন সমাজের,প্রতিবাদী যুবকের চিৎকার।
সত্য পথের সৈনিকের স্লোগানের চিৎকার।
সম্মানী লোকের আত©-মর্যাদার চিৎকার।
বোমায় আহত অবুঝ শিশুর চিৎকার।
পুঁজিবাদীদের হাত থেকে রক্ষা পাওয়ার চিৎকার।
হাজার হাজার শরনার্থীদের খোলা আকাশের নীচে,
মাথা গোঁজবার চিৎকার।

এই চিৎকার,২১ এর শহীদের চিৎকার।
এই চিৎকার,স্ব-নির্ভর বাংলাদেশ গড়ার চিৎকার।
এই চিৎকার,১৯৭১এর মুক্তিযোদ্ধাদের চিৎকার।
দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়বার চিৎকার।
এই চিৎকার লেলিনের,এই চিৎকার মার্ক্সসের।
এই চিৎকার,অসাম্প্রদায়িক পৃথিবী গড়বার চিৎকার।
এই চিৎকার,বিশ্বের শান্তিকামী গণমানুষের।
যুদ্ধ,বিগ্রহ,বিদ্বেস,হিংসা পরিহার করার চিৎকার । 
  ................(উৎসর্গ: বন্ধু মরহুম ফায়জুল হক কে)....          
rasel_171@yahoo.com
              
           

কোন মন্তব্য নেই: