হাসির তুবড়ি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
হাসির তুবড়ি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, জুন ২৭, ২০১৩

পাঁচটি জোকস -- সংগ্রাহক রামগরুড়

জোকস - ১
সুবীর ও শৈবালের কথা হচ্ছে-
সুবীর : কী রে তুই সাঁতার কাটতে পারিস
শৈবাল : না, পারি না
সুবীর : আমাদের এলাকার কুত্তারাও
তো সাঁতার কাটতে পারে !!!
সাতদিন পর আবার দুই জনের দেখা
সুবীর : কী রে, তুই এখন সাঁতার কাটতে পারিস ?
শৈবাল : হুম্ম পারি !
সুবীর : তো কী হইছে !!! ওটা তো আমার এলাকার কুত্তারাও পারে
জোকস - ২
এক লোক গেছে একটা ক্যামেরার দোকানে।
লোক : ভাই, আমাকে এমন একটা ক্যামেরা দেখাতে পারেন, যেটা দিয়ে খুব দ্রুত ছবি ধারণ করা যায়?
দোকানদার : অবশ্যই আছে। এই দেখুন, এই ক্যামেরা দিয়ে আপনি একটা পড়ন্ত আপেলের ছবি তুলতে পারবেন।
লোক : না, ভাই, আমার আরও দ্রুতকাজ করে এমন ক্যামেরা চাই।
দোকানদার : আচ্ছা। তাহলে এই ক্যামেরাটা দেখুন, এটা দিয়ে আপনি একটা ছুটন্ত যুদ্ধবিমানের ছবি তুলতে পারবেন।
লোক : নাহ্! আমার আরও দ্রুত কিছু চাই!
দোকানদার : আপনি কেমন ছবি তুলতে চান, বলুন তো?
লোক : আসলে, আমার ছেলেটা একটা আস্ত বাচাল। ও মুখ বন্ধ করে আছে, এমন একটা ছবি তুলতে চাই!