লিখেছেন : সাদিয়া ইসলাম বৃষ্টি
সারাদিন আপনার হাতে থাকে নানারকম কাজ-কর্ম!
চোখ বুজে আসছে ক্লান্তিতে, অথচ ফুরসতই মেলেনা দু-দন্ড শান্তিতে ঘুমিয়ে
নেবার। আবার ঘুমোতে গেলেই দেখা যায় অন্য সমস্যা! সারারাত বিছানায় এপাশ-ওপাশ
করেই কেটে যায়। হতচ্ছাড়া ঘুমের দেখাই মেলেনা। কিন্তু না ঘুমোলে শরীর
টিকবে কী করে? হাতের এত এত কাজই বা হবে কী করে? আর তাই
প্রতিদিন একটা লম্বা এবং শান্তিপূর্ন বিশ্রাম খুবই দরকার।
ভালো ঘুমের গোপন রহস্য!-
সারাদিন মানসিক অবস্থা কেমন ছিল তার ওপরেই মূলত নির্ভর
করে আপনার রাতের ঘুমটা কেমন হবে! তবে তার বাইরেও আরো কিছু শত্রু রয়েছে
আপনার যেগুলো খুব সহজেই আপনার ঘুমের বারোটা বাজিয়ে দিতে পারে। আর তাই ভালো
ঘুমের জন্যে খুব সাধারন কিছু নিয়ম মেনে চলতে হবে আপনাকে প্রতিদিন।
মানুষভেদে ঘুমের সময়েরও রকমফের হয়। তাই প্রথমেই জেনে নেওয়া জরুরী আপনার ঠিক কতটা
ঘুম দরকার। দরকারের অতিরিক্ত সময় ঘুমিয়ে থাকাটাও কিন্তু পরে
নিদ্রাহীনতার কারণ হতে পারে!
