চিকিৎসা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
চিকিৎসা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০১৪

স্বাস্থ্য বিষয়ক কিছু তথ্য

                   লিখেছেন :  মনোবর
একটি সমীক্ষার ফল বলছে যে সর্দি-কাশির ক্ষেত্রে ৬৫% ক্ষেত্রে দায়ী হচ্ছে আপনার ঘরের ভেতরে থাকা জীবাণু। ঘরের ভেতরে বলতে যে স্থলে আপনি দীর্ঘ সময় অবস্থান করেন সেই স্থানকে বুঝতে হবে। এটা কারো ক্ষেত্রে তার অফিস বা কর্মস্থলের ঘরটিও হতে পারে। এছাড়া ডায়েরিয়ার ৫০% ক্ষেত্রে কারন ঐ একই অর্থাৎ ঘরের ভেতরে থাকা জীবাণু।
জানি এবার যে প্রশ্নটি স্বভাবিক ভাবে আসবে সেটা হল ঘরের ঠিক কোথায় এই ষড়যন্ত্রী জীবাণুগুলি অবস্থান করে। ভেবে যা বার করবেন তা কিন্তু সমীক্ষার ফলের সঙ্গে মিলবে না। কেউ কি ভাবতে পারে যে যেখানে সবচেয়ে বেশী জীবাণু থাকার কথা সেই টয়লেটের থেকেও সাধারণতঃ রান্নাঘরের মধ্যে প্রায় তার চেয়ে ২০০% বেশী জীবাণু বহাল তবিয়তে বিরাজ করছে। হ্যাঁ, এজন্যই তো বললাম অনুমান মিলবে না।

মঙ্গলবার, নভেম্বর ০৫, ২০১৩

শিশুর খাওয়া নিয়ে সমস্যা ও প্রতিকার

            লিখেছেন : সুদীপ নাথ

সন্তানের খাওয়া নিয়ে আজকালকার আধুনিক মায়েরা, বিশেষত মধ্যবিত্ত ও ধনী পরিবারে, খুবই বিব্রত। মায়েদের অভিযোগ দু’ধরনের। একটি পরিমাণগত অর্থাৎ সন্তানের আগ্রহ কম বা খেতেই চায়না। দ্বিতীয়টি হল, সন্তান নিজের ইচ্ছে মত বাছ-বিচার করে খেতে চায় অর্থাৎ ‘এটা খাবনা, ওটা খাব’ করে। আমি যদি এমন সমস্যায় ভুগছে, কোন মাকে প্রশ্ন করি, “আপনার সন্তান কি চানাচুর, চাটনি, ফাস্টফুড এসব খেতে চায় ?” তখন অবশ্যই উত্তর আসে “হ্যা”। এই সমস্যায় জর্জরিত এমন মা খুঁজে পাওয়া যাবে না, যিনি কোন দিন ওনার সমস্যা সমাধানের জন্য কোন ডাক্তারের পরামর্শ চাননি। এই সমস্যায়, ডাক্তারবাবুরা বিভিন্ন জন বিভিন্ন