শিক্ষামূলক প্রবন্ধ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শিক্ষামূলক প্রবন্ধ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, সেপ্টেম্বর ২২, ২০১৩

শূন্যের আবির্ভাব কীভাবে হলো ?



লেখকঃ জিরো টু ইনফিনিটি
শূন্য। এক বিভীষিকার নাম! ছাত্রজীবনের বিশাল অর্জনের খাতায় এই সুন্দর সংখ্যাটি কতবার যে জোড়ায় জোড়ায় যুক্ত হয়েছে তার কি হিসেব আছে? মাঝে মাঝে তো মনেই হয়- গণিতবিদেরা কেন যে এই হতভাগা সংখ্যাটি আবিষ্কার করেছিলেন? তাদের জন্যেই তো আমাদের এই যন্ত্রণা!
কিন্তু আমরা অনেকেই জানি না যে, আমরা এ জন্যে যতটুকু বিপদে পড়ে গিয়েছি, আমাদের গণিতবিদদের কিন্তু এই শূন্যকে নিয়ে তার চেয়ে অনেক অনেক বেশি কষ্ট করতে হয়েছে। তাঁদের অনেক সাধনা আর পরিশ্রমের পর এই শূন্য আজ সংখ্যা হিসেবে প্রতিষ্ঠিত! অর্থাৎ সংখ্যার মর্যাদা পাওয়ার জন্যে কে বিশাল এক পথ অতিক্রম করতে হয়েছে। আজ আমরা সেই পথেরই কয়েকটি বাঁকের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করব।

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০৫, ২০১৩

ধরা যাক, দুয়ে আর দুয়ে পাঁচ হল শিক্ষক সর্বশক্তিমান, কারণ তিনি সত্য



-- লিখেছেন কল্যাণ বসু
অঙ্কের শিক্ষক ক্লাসে ঢুকেই পড়ানো শুরু করলেন৷ তিনি ব্ল্যাক বোর্ডে লিখলেন 2+2=5৷ ক্লাসের অল্প বয়সী পড়ুয়ারা অঙ্কটি ভুল হয়েছে বলে চিত্‍কার করে ওঠে৷ শিক্ষক প্রচণ্ড এক ধমক দিয়ে বলেন দুই যোগ দুই পাঁচই সঠিক৷ পড়ুয়ারা আবার সমস্বরে বলে পাঁচ নয়, চারই সঠিক৷ তত্‍ক্ষণাত্‍ সেই শিক্ষক পাশের ঘর থেকে চারজন অপেক্ষাকৃত বড়ো পড়ুয়াকে ডেকে এনে জিজ্ঞেস করেন দুই ও দুইয়ের যোগফল কত৷ তারা তারস্বরে উত্তর দেয়- পাঁচ৷ এর পর শিক্ষকটি জুনিয়র স্টুডেন্টদের থেকে একজনকে ডেকে ব্ল্যাকবোর্ডে দুই যোগ দুই পাঁচ লিখতে বলেন৷ কিন্ত্ত সে চার-ই লেখে৷ এই অমান্যতার শাস্তি হিসাবে সেইশিক্ষকের নির্দেশে বড়ো ছাত্ররা ওই ছাত্রটিকে হত্যা করে৷ ২০১১-এ কলকাতায় যে আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় তাতে প্রদর্শিত ৭৫টি সিনেমার অন্যতম 'টু অ্যান্ড টু'৷ বাবেক আনভারি পরিচালিত ৮ মিনিট ২৫ সেকেন্ডের এই শর্ট ফিল্মের দৃশ্যগুলিই এখানে বলা হল৷

সোমবার, জুলাই ০১, ২০১৩

ছদ্মনামের সাতকাহন : আড়ালে কে, কারা, কেন ? -- লিখেছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়


ছদ্মনাম কোনো ব্যক্তি বা ক্ষেত্রবিশেষে কোনো গোষ্ঠীর স্বগৃহীত ও স্বব্যবহৃত কাল্পনিক নাম। ছদ্মনাম ব্যবহারের প্রধান উদ্দেশ্য কোনো ব্যক্তির প্রকৃত পরিচয় গোপন রাখা। শুধুমাত্র লেখকেরাই ছদ্মনাম ব্যবহার করেন না, গ্র্যাফিটি শিল্পী, প্রতিবাদী আন্দোলনকারী অথবা সন্ত্রাসবাদী, এমনকি কম্পিউটার হ্যাকারেরাও