সোনা আগলাতে
কোমর বেঁধে নেমেছে ধনী মন্দিরের পরিচালন কমিটি এবং ট্রাস্টি
বোর্ডগুলি৷ রিজার্ভ ব্যাঙ্কের সাম্প্রতিক নির্দেশের জেরে এই সোনা
বাঁচাও-এর ডাক৷
সোনার আমদানিতে রাশ টানতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক৷ ডলারের দাম বেড়ে যাওয়ায় সোনা আমদানির খরচ অনেকটাই বেড়েছে৷ এই খরচ কমাতে অর্থ মন্ত্রক সুপারিশ করেছিল, মন্দিরগুলির সোনা ব্যাঙ্কে রাখা হোক৷ এতে বাজারে সোনার জোগান বাড়বে৷ ফলে আমদানি কম করতে হবে৷ নির্দিষ্ট মেয়াদ শেষে সুদ সমেত সেই সোনা ফেরত দেবে ব্যাঙ্কগুলি৷ অর্থ মন্ত্রকের এই সুপারিশ মেনে রিজার্ভ ব্যাঙ্ক ধনী মন্দিরগুলির কর্তৃপক্ষকে চিঠি লিখে সংগ্রহে থাকা সোনার হিসেব দেওয়ার নির্দেশ দিয়েছে৷ এতেই বেজায় চটেছেন বিভিন্ন মন্দিরের কর্তৃপক্ষ৷ দেবতার নামে উত্সর্গ করা সোনা হাতিয়ে বিক্রি করার জন্যই রিজার্ভ ব্যাঙ্ক এই নির্দেশ দিয়েছে বলে মনে করছেন তাঁরা৷
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের হিসেব অনুযায়ী ভারতের মন্দিরগুলিতে দু'হাজার টন সোনা রয়েছে৷ এখন তার দাম ৮৪ বিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় ৫ লক্ষ ২০ হাজার কোটি টাকার-ও বেশি৷ সঞ্চিত এই সোনার কিছু অংশ ব্যাঙ্কে গচ্ছিত রাখলে আমদানি অনেকটাই কম করতে হবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক৷