লিখেছেন : নুসরত
জাহান চ্যাম্প
আপনার শিশুটি যেমন আপনার কাছে জীবন্ত খেলনা, তেমনি আপনার
শিশুরও প্রয়োজন খেলনার। কারণ শিশুরা খেলতে খেলতেই শেখে, খেলতে খেলতেই বড় হয়। খেলনা এবং খেলা শিশুর ব্যক্তিত্ব বিকাশেরই একটি মাধ্যম। একজন মানুষ ছোটবেলায় কী ধরনের
খেলনা দিয়ে খেলেছে, তার প্রভাব
পড়ে মানুষটির ব্যক্তিত্বের ওপর। শিশুর জন্য খেলনা বাছাইয়ে তাই হতে হবে সচেতন। কিছু বিশেষ বিষয়ের প্রতি খেয়াল রেখে
শিশুর খেলনা বাছাই করা উচিত। কেননা আপনার নির্বাচনটি সঠিক না হলে তার কুফল ভোগ করবে আপনার কোমলমতি শিশুটিই!

