লিখেছেন : সুদীপ নাথ
সন্তানের খাওয়া নিয়ে আজকালকার আধুনিক মায়েরা, বিশেষত মধ্যবিত্ত ও ধনী
পরিবারে, খুবই বিব্রত। মায়েদের অভিযোগ দু’ধরনের। একটি পরিমাণগত অর্থাৎ
সন্তানের আগ্রহ কম বা খেতেই চায়না। দ্বিতীয়টি হল, সন্তান নিজের ইচ্ছে মত
বাছ-বিচার করে খেতে চায় অর্থাৎ ‘এটা খাবনা, ওটা খাব’ করে।
আমি যদি এমন সমস্যায় ভুগছে, কোন মাকে প্রশ্ন করি, “আপনার সন্তান কি
চানাচুর, চাটনি, ফাস্টফুড এসব খেতে চায় ?” তখন অবশ্যই উত্তর আসে “হ্যা”।
এই সমস্যায় জর্জরিত এমন মা খুঁজে পাওয়া যাবে না, যিনি কোন দিন ওনার সমস্যা
সমাধানের জন্য কোন ডাক্তারের পরামর্শ চাননি।
এই সমস্যায়, ডাক্তারবাবুরা বিভিন্ন জন বিভিন্ন
