শিক্ষা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শিক্ষা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০১৩

মাদ্রাসা : ইংরেজি মাধ্যমে শিক্ষার প্রবেশ, অনেক আগেই প্রয়োজন ছিল

  লিখেছেন : অনির্বাণ বন্দ্যোপাধ্যায়  
নদিয়া জেলার চাপড়া এলাকার প্রত্যন্ত গ্রাম পানিনালায় আমাদের রাজ্যে এই প্রথম হাই-মাদ্রাসায় ইংরাজি মাধ্যমে শিক্ষার প্রচলন হতে যাচ্ছে । নতুন সরকারের এই সাধু প্রয়াসকে সাধুবাদ জানাতে আমার কোনো কুণ্ঠা নেই। যদিও যেটা উল্লেখ না করলে অন্যায় হবে, সেটা হল বিগত বামফ্রন্ট সরকারের আমলেই রাজ্যের সব ক-টি জেলাতে অন্তত একটি করে ইংরেজি মাধ্যমের হাই-মাদ্রাসা চালু করার সিদ্ধান্ত হয়। শুধু সিদ্ধান্ত নিলেই হল না, তা রূপায়ণ করতে হবে –- না-হলে হিমঘরের সিদ্ধান্ত সাধারণ মানুষের কোনো কাজে লাগবে না।

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০৫, ২০১৩

ধরা যাক, দুয়ে আর দুয়ে পাঁচ হল শিক্ষক সর্বশক্তিমান, কারণ তিনি সত্য



-- লিখেছেন কল্যাণ বসু
অঙ্কের শিক্ষক ক্লাসে ঢুকেই পড়ানো শুরু করলেন৷ তিনি ব্ল্যাক বোর্ডে লিখলেন 2+2=5৷ ক্লাসের অল্প বয়সী পড়ুয়ারা অঙ্কটি ভুল হয়েছে বলে চিত্‍কার করে ওঠে৷ শিক্ষক প্রচণ্ড এক ধমক দিয়ে বলেন দুই যোগ দুই পাঁচই সঠিক৷ পড়ুয়ারা আবার সমস্বরে বলে পাঁচ নয়, চারই সঠিক৷ তত্‍ক্ষণাত্‍ সেই শিক্ষক পাশের ঘর থেকে চারজন অপেক্ষাকৃত বড়ো পড়ুয়াকে ডেকে এনে জিজ্ঞেস করেন দুই ও দুইয়ের যোগফল কত৷ তারা তারস্বরে উত্তর দেয়- পাঁচ৷ এর পর শিক্ষকটি জুনিয়র স্টুডেন্টদের থেকে একজনকে ডেকে ব্ল্যাকবোর্ডে দুই যোগ দুই পাঁচ লিখতে বলেন৷ কিন্ত্ত সে চার-ই লেখে৷ এই অমান্যতার শাস্তি হিসাবে সেইশিক্ষকের নির্দেশে বড়ো ছাত্ররা ওই ছাত্রটিকে হত্যা করে৷ ২০১১-এ কলকাতায় যে আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় তাতে প্রদর্শিত ৭৫টি সিনেমার অন্যতম 'টু অ্যান্ড টু'৷ বাবেক আনভারি পরিচালিত ৮ মিনিট ২৫ সেকেন্ডের এই শর্ট ফিল্মের দৃশ্যগুলিই এখানে বলা হল৷

রবিবার, জুন ২৩, ২০১৩

ঘরে বসে বিনামূল্যে ইংরেজি শিক্ষার অসাধারণ সব সাইট, আপনার জন্যে -- লিখেছেন সবজান্তা গোঁসাই

বন্ধুরা, কেমন আছেন সবাই ? আমি জানি, সবাই অবশ্যই ভালো থাকবেন। আমি সবজান্তা গোঁসাই, এই ব্লগে এটাই আমার প্রথম পোস্ট। কেমন হচ্ছে পোস্টগুলি তা জানালে আমি উৎসাহবোধ করব। মন্তব্য লিখবেন এবং জনস্বার্থে সোস্যাল নেটওয়ার্কগুলিতে শেয়ার করে দেবেন। আমার বিষয় মূলত শিক্ষা, কেরিয়ার এবং তথ্যসন্ধান। যেমন আজকের বিষয় অন লাইনে ইংরজি ভাষাশিক্ষা।