শিশু মনস্তত্ত্ব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শিশু মনস্তত্ত্ব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ডিসেম্বর ০৭, ২০১৩

নবজাতকের শিক্ষাদীক্ষা

                   লিখেছেন :সুদীপ নাথ

শিশুরা জন্মায় অসহায় হয়ে। তার মানে এই নয় যে, তারা বিলাসী, আদুরে, আর স্বার্থপর হয়ে জন্ম গ্রহণ করে। আসলে অনিয়ন্ত্রিত ভালবাসা আর মাত্রাতিরিক্ত আদরই তাদের এমন স্বভাবের হতে বাধ্য করে। 
তবে প্রথম থেকেই যদি, হাঁ জন্মলগ্ন থেকেই যদি, শিশু নিজের চেষ্টায় খেঁটে-খুঁটে প্রতিটি পদক্ষেপ শুরু করে এবং বড়রা যদি তার উপর অনাহূত অযাচিত সাহায্য চাপিয়ে দেয়ার লোভ থেকে নিজেদের মুক্ত রাখতে পারেন, তাহলে শিশুর পক্ষে, অতি মুল্যবান গুণাবলী অর্জনের সুযোগের সম্ভাবনা দানা বাঁধে।