অণুগল্প লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অণুগল্প লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, জুলাই ১১, ২০১৪

ব্রাহ্মণ



লিখেছেন : অনির্বাণ বন্দ্যোপাধ্যায়

---চক্কোত্তি, চক্কোত্তিদা-আ-আ-আ-আ-আ।
আমার কণ্ঠ শুনে চক্কোত্তি স্ট্যাচু। আমার কণ্ঠস্বরকে ও একটু বেশিই ভয় পায়। কাছে এগিয়ে গেলাম।জিজ্ঞ্যেস করলাম --- কোথায় যাচ্ছ সক্কাল সক্কাল ?
--- যজমানের বাড়ি। বিয়ের কাজ আছে। দিনক্ষণ দেখতে হবে।
--- তোমার ভয় করে না ? এই তো নয় যে তোমার যজমানি না-করলে পেটে জুটবে না। প্রাইমারি স্কুলে শিক্ষকতা করে যে বেতন পাও তাতে হয় না ?
--- কী-কী-কী-কীসের ভয় !

সিদ্ধান্ত


লিখেছেন : অনির্বাণ বন্দ্যোপাধ্যায়

বসু-দম্পতি ভেবে ভেবে অস্থির। কী করবে, কী করা উচিত ! উপায়ের পথ কে বাতলাবে ? হাজার হলেও পরের মেয়ে। পরকীয়া মোহে মেয়েটির বাবা-মা দুজনেই একজন পরপুরুষের হাত ধরে, অন্যজন পরস্ত্রীর হাত ধরে নতুন সংসার পেতেছেন, অন্যত্র। বিরল ঘটনা বটে, কিন্তু দুর্লভ নয়। সংবাদটি জানা গেল আকাশবাণীর রেনবো এফএমের “আজ রাতে টক শো থেকে। জানা গেল মেয়েটির সব পরিচয়। বছর পনেরো মেয়েটির ডানে-বাঁয়ে কেউ নেই। আক্ষরিক অর্থেই অসহায়, নিঃসম্বল, নিরাশ্রয়। ফোন নম্বর পাওয়া গেল মেয়েটির। সময়

শনিবার, জুলাই ০৫, ২০১৪

উচ্ছিষ্ট

লিখেছেন : অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
উচ্ছিষ্ট-ভরা ভ্যানগুলি দ্রুত ভ্যাটের ভিতর ঢুকে গেল। তাই দেখে ফড়িং, কালি, লালি, ভোলা, বিরজুদের কী লাফালাফি -- কী নাচানাচি। ভ্যানগুলি উলটিয়ে যখন উচ্ছিষ্ট সব মাটিতে নামানো হচ্ছিল, ঠিক সেই সময়ে কর্পোরেশনের জনা দশেক লোক ভ্যাটের দিকে এগিয়ে এল। ফড়িং, কালি, লালি, ভোলা, বিরজুরা যে যেদিকে পারল ছুট লাগাতে চাইল। কিন্তু অসম্ভব ! দক্ষ সাঁড়াশির ফাঁসে লটকে গেল গলা।