লিখেছেন : দীপানন্দ ভিক্ষু
ম্প্রতি নারীদের সামাজিক এবং
ধর্মীয় মর্যাদা সম্পর্কে যখন খুব বেশি আলোচনা ও সমালোচনা উঠছে, ঠিক এ সময়ে সার্বিক
পরিস্থিতি পর্যালোচনা করে বৌদ্ধধর্মে নারীদের মর্যাদা সম্পর্কে প্রতেক্যকে অবগত হওয়া
আবশ্যক। সমাজে শত বাধা-বিপত্তি থাকা সত্ত্বেও নারী আজ সর্বোচ্চ শাসনক্ষমতার অধিকারী
যা অধিকাংশ ক্ষেত্রে পুরুষই তাদের পাহারাদার। নারীদের এ অগ্রগতি অনেকের কাছে দৃষ্টিকটু
হলেও আধুনিক রুচিসম্পন্ন ব্যক্তির কাছে তা শুধু গ্রহনযোগ্য নয়, উৎসাহ ব্যঞ্জকও। সাম্প্রতিক
সময়ে বহুল আলোচিত বৌদ্ধসমাজের ঘটনা প্রবাহ নিয়ে বর্তমান প্রবন্ধের অবতারণা। বৌদ্ধদের
আদর্শ তথ্য কেন্দ্র 'ধম্মইনফো' অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদ (বুধবার মে ০৮, ২০১৩)
পড়ে অবগত হই বাংলাদেশে নারীদের জন্যে প্রব্রজ্জ্যা গ্রহন বিধেয় নয় এবং যথারীতি বাংলাদেশ
সংঘরাজ ভিক্ষু মহাসভা কর্তৃক ভদন্ত ডঃ বরসম্বোধি থেরোকে ব্রহ্মদন্ড প্রদান যা বৌদ্ধধর্ম
সম্পর্কে পুনরায় অধিক গবেষণার সু্যোগ সৃষ্টি করে। অতঃপর ত্রিপিটকীয় গ্রন্থাবলীর উদাহরণ
সম্বলিত বৌদ্ধধর্মে নারীর মর্যাদা সম্পর্কে এ প্রবন্ধ পাঠকের কাছে উপস্থাপিত হল। চার
ভাগে বিভক্ত প্রবন্ধে প্রথম ভাগে আলোচনা করা হবে বুদ্ধের সময়কালীন নারী ও সামাজিক প্রসঙ্গ,
দ্বিতীয় ভাগে ভিক্ষুণী সংঘের বিলুপ্তি ও ভিক্ষু মহাসভার যুক্তি, তৃতীয় ভাগে আধুনিক
সমাজে প্রব্রজ্জিত নারী ও তাদের ভূমিকা, এবং চতুর্থ ভাগে বাংলাদেশে বৌদ্ধ নারী ও তাদের
ধর্মীয় মর্যাদা।



