জ্ঞান-বিজ্ঞান > শিক্ষামূলক প্রবন্ধ > লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জ্ঞান-বিজ্ঞান > শিক্ষামূলক প্রবন্ধ > লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, জানুয়ারি ২৮, ২০১৪

প্রেম সম্পর্কে কবি-লেখকের অবস্থান বিষয়ে

                          লিখেছেন : সুদীপ নাথ
আগে হলে বলতাম, হাটে হাঁড়ি ভেঙ্গে দিতে ইচ্ছে হয়। আর এখন বলতে হচ্ছে, নেটে হাঁড়ি ভেঙ্গে দিতে ইচ্ছে হয়। সুবিধাবাদি পণ্ডিতেরা নরনারীর প্রেম অর্থাৎ যৌনপ্রেমকে কদাকার ভাবে মায়া, মমতা, স্নেহ, আদর, ভালবাসা, অনুরাগ, বন্ধুত্ব ইত্যাদি এবং সর্বপরি মানবপ্রেমের সাথে মিলিয়ে মিশিয়ে একাকার করে আমাদের ঐতিহ্যের সর্বনাশা খেলায় মেতেছে। ওরা বুঝুতেই পারছেনা যে, ওরা কীসের সপক্ষে উকালতি করছে। তার মধ্যে এসে জুটেছে বিশ্বায়নের কালো থাবা।

যৌনতা একটা খাঁটি বাইওলজিক্যাল প্রক্রিয়া। এটা পুরোপুরি জন্মগত রিফ্লেক্সের দ্বারা নিয়ন্ত্রিত হবার কথা। মানুষ ছাড়া সব প্রাণীর ক্ষেত্রে তা’ই হয়। আর মানুষের ক্ষেত্রে আরও একটা রিফ্লেক্স গড়ে উঠেছে, যা আমাদের প্রাণী জগতে শ্রেষ্ঠতম স্থানে আসীন করেছে, সেটা হল শর্তাধীন রিফ্লেক্স। এই শর্তাধীন রিফ্লেক্সের কারণেই আমরা সমাজ বানিয়েছি, নিজেদের ভিতর রিলেশন গড়ি আবার ভাঙ্গা গড়ার কাজও চালিয়ে যাই। সমস্ত কিছুর পিছনেই আছে কিন্তু সেই বেঁচে থাকার প্রবণতা, যাকে বইয়ের ভাষায় অভিযোজন বলা হয়।